আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ জন। পুলিশ সূত্রে খবর, এখনও অন্তত ২৮ জন নিখোঁজ। প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই নাজিরাবাদের ভস্মীভূত গোডাউন ঘিরে উদ্ধারকাজ চলছে।

বৃহস্পতিবার জেসিবি দিয়ে টিনের শেড সরিয়ে নিখোঁজদের খোঁজ শুরু হবে। বুধবার মধ্যরাত থেকে এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। উদ্ধার হওয়া দেহাংশ শনাক্তে আজ থেকেই ডিএনএ ম্যাপিং শুরু হতে পারে।ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর বিবৃতি দিয়ে পাশের গোডাউনকে দায়ী করেছে । সংস্থার তিন কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁদের পরিবারকে আজীবন মাসিক ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *