বেহালার পুকুরে উদ্ধার সদ্যোজাতের মরদেহ

রবিবার সকালে পর্ণশ্রীতে সদ্যজাতের দেহ উদ্ধার। সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। তারা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর স্টেট্ জেনারেল হাসপাতালে। তবে কীভাবে ওই এলাকায় দেহটি এল সেটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

জানা যাচ্ছে, রবিবার সকালে পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধারে একটি সদ্যজাতের দেহ পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। খবর ছড়িয়ে পড়ে এলাকায়। কীভাবে ওই এলাকায় এই সদ্যোজাতের দেহটি এল সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকার কোনও নার্সিংহোম বা কোনও স্বাস্থ্য কেন্দ্র থেকে কেউ বা কারা সদ্যজাতটিকে ওখানে ফেলে গিয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। এর পিছনে কোনও বেআইনি গর্ভপাতের বিষয় রয়েছে সেদিকেও নজর দিচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *