গ্যাস সিলিন্ডার বুকিং করতে না পেরে ভোগান্তিতে গ্রাহকরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সারা দেশ জুড়ে সরকারি গ্যাস বুকিং নিয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। এবার বুকিংয়ের আশায় গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে বহু মানুষকে।জয়নগর,দক্ষিণ বারাশত, সোনারপুর,বারুইপুর, মথুরাপুর-সহ বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে শুরু করে শুক্রবার ও গ্যাসের দোকানের সামনে একই ছবি ধরা পড়েছে। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গ্রাহকরা। অনেকেরই অভিযোগ, অনলাইনে গ্যাস সিলিন্ডার বুকিং করা যাচ্ছে না। আবার অনেকের কে ওয়াই সি করা নেই,সেই কারণেও বাধ্য হয়ে গ্যাস সেন্টারে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। মূলত এই দুই কারণেই বিভিন্ন গ্যাস সেন্টারে হঠাৎ করেই ভিড় বেড়েছে বলে জানা যাচ্ছে। গ্রাহকদের দাবি, বারবার গ্যাস সেন্টারে এসেও সমস্যার কোনও সমাধান হচ্ছে না।সূত্রের খবর, আগে যেখানে একটি সেন্টারে দিনে প্রায় ৪০০টি বুকিং হত, এখন সেই সংখ্যা বেড়ে হাজারের ও বেশি হয়ে গিয়েছে। যদিও ফোন, কোম্পানির অ্যাপ, হোয়াটস অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও গ্যাস বুকিং করা যায়। তবে অতিরিক্ত চাপের কারণে অনেক ক্ষেত্রেই সেই পরিষেবা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ। অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *