চেপকে ‘ROAR’26’ আয়োজন করছে সিএসকে, মঞ্চে এ আর রহমান, থাকছেন রায়না-হেডেনরাও

আইপিএল শুরুর আগে সমর্থকদের জন্য বড় আয়োজন করতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK)। চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ ফ্যান ইভেন্ট ‘ROAR’26’। পুরনো স্মৃতি ও নতুন উত্তেজনার মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন করা হচ্ছে।

এই অনুষ্ঠানে সিএসকের বর্তমান দলের পাশাপাশি উপস্থিত থাকবেন দলের প্রাক্তন তারকারাও। সুরেশ রায়না, ম্যাথিউ হেডেন, মুরলি বিজয় এবং এস. বদ্রীনাথের মতো প্রাক্তন ক্রিকেটারদের দেখা যাবে মাঠে। তাঁদের সঙ্গে বর্তমান দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ম্যাচ-আপ ও একটি প্র্যাকটিস সেশনও আয়োজন করা হবে। পাশাপাশি সিএসকের যাত্রাপথ ও সাফল্যের গল্প তুলে ধরা হবে একটি বিশেষ রেট্রোস্পেকটিভ পর্বে।

অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে থাকবে একটি সঙ্গীতানুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ. আর. রহমান

এই ইভেন্টের টিকিট বিক্রি শুরু হবে ১৫ মার্চ সকাল ১১টা থেকে। সিএসকের অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট এবং ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাবে। ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের অনুরোধ করা হয়েছে, শুধুমাত্র এই অফিসিয়াল মাধ্যম থেকেই টিকিট কেনার জন্য।

সিএসকের এই বিশেষ ফ্যান ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *