উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথী ফর্ম পূরণের কাজ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ২১ থেকে ৪০ বছরের বেকার যুবক যুবতীদের জন্য প্রতিমাসে দেড়হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।রবিবার থেকেইসারা রাজ্যে পুরসভা,ব্লক ও পঞ্চায়েত অফিসে এই কাজ চলছে।চলবে ২৬ শে ফেব্রুয়ারী পর্যন্ত।রবিবার থেকে জয়নগর এক নং বিডিও অফিস বহড়ুতে জয়নগর এক নং ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের ফর্ম পূরণের কাজ চলছে। বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর নিজে এই শিবিরে পুরো সময় উপস্থিত থেকে শিবিরে আসা যুবক যুবতীদের সহায়তা করেছেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য ভাবেন। তাই তিনি এবার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী আনলেন। এলাকার মানুষের পাশে থেকে তাদের সহায়তা করছি। যুবক যুবতীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো।
যুবসাথী ফর্ম তোলার ভিড় বহড়ুতে
