শেষ দিনেও ভীড়ে ঠাসা কলকাতা বইমেলা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কলকাতা : দেখতে দেখতে মঙ্গলবার শেষ হয়ে গেল ৪৬ তম কলকাতা বইমেলা।আধুনিকতার যুগেও বই এর বিকল্প কিছু নেই, বই যে হারিয়ে যায়নি তার প্রমান আবার দেখা গেল কলকাতা বইমেলা।মঙ্গলবার বইমেলার শেষ দিনে মেলা শুরুর আগে থেকেই বই প্রেমীদের দীর্ঘ লাইন চোখে পড়লো।বইপ্রেমীদের ভীড় প্রতিটা স্টলে।ভীড় লিটল ম্যাগাজিনের স্টল গুলোতে।তবে সাম্প্রতিক বড়বাজারে ভয়াবহ আগুন থেকে শিক্ষা নিয়ে বইমেলা কর্তৃপক্ষ বইমেলার ভেতরে ধূমপান থেকে শুরু করে কোনো রকমের রান্না করা যাতে না হয় সেদিকে নজর রেখেছিল।বইমেলার ভেতরে খাবার স্টল গুলোতে চা কফি থেকে শুরু করে সব ধরনের খাবারের দাম অনেক বেশি থাকায় বই প্রেমিরা চা কফি ধূমপান করতে ৯ নং গেটের বাইরে গিয়ে ভীড় করছে।তবে ঘটনা যাই হোক না কেন বই প্রেমীদের আকুল আবেদন বইমেলার দিন আরো বাড়াক আগামী বছর থেকে গ্রিল্ড কর্তৃপক্ষ।তবে এই ভাবেই বেঁচে থাকুক বই আমাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *