জয়নগরে যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের ভিড় ছিল চোখে পড়ার মতো

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথী ফর্ম পূরণের কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ২১ থেকে ৪০ বছরের বেকার যুবক যুবতীদের জন্য প্রতিমাসে ১,৫০০ টাকা করে অনুদান দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হল।
এদিন সারা রাজ্যে পুরসভা, ব্লক ও পঞ্চায়েত অফিসে এই কাজ শুরু হয়। চলবে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত। এদিন জয়নগর মজিলপুর পুরসভার অফিস, জয়নগর ২ নং বিডিও অফিস, জয়নগর এক নং ব্লকের সব কটি পঞ্চায়েত অফিসে এই যুব সাথী ফর্ম দেওয়া হয়। এদিন এই ফর্ম তোলার জন্য বেকার যুবক যুবতীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। যে কোনও ধরনের বিশৃংখলা এড়াতে এদিন প্রতিটা শিবিরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *