বি. নাথ : আগ্নেয়াস্ত্র-সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের নাম রবি পাসোয়ান। পুলিশ ধৃতের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ-সহ চারটে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বারুই পাড়া এলাকায় হানা দিয়ে ভাটপাড়া থানার পুলিশ রবি সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কলাবাগান এলাকা থেকে রবিকে পাকড়াও করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে দুষ্কৃতী
