হুগলির বৈদ্যবাটি পুরসভার একটি বাড়িতে ভাড়া থাকতেন মণীশ ভাদুড়ি (৩৫) ও অপর্ণা মাঝি (৩২)। বুধবার গভীর রাতে ওই বাড়ি থেকে উদ্ধার হয় যুগলের রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে গত ছয় বছর ধরে ভাড়া থাকতেন মণীশ ও অপর্ণা। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত তিনটে নাগাদ তাঁরা ওই বাড়ি থেকে চিৎকার শুনতে। তাঁরা ওই বাড়িতে গিয়ে দেখেন মণীশ ও অপর্ণা রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন এবং ছটফট করছেন। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে তাঁদের মৃত্যু হয়।প্রতিবেশীরা জানান, মণীশ স্থানীয় একটি কারখানায় কাজ করতেন এবং অপর্ণা পরিচারিকার কাজ করতেন। ওই ভাড়া বাড়িতে এক সঙ্গেই থাকতেন তাঁরা। দু’জনেই সকালে কাজে বেরিয়ে যেতেন। মণীশ নেশা করতেন। তা নিয়ে অপর্ণার সঙ্গে মাঝেমধ্যে অশান্তি হতো। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বুধবারও তেমন ঝামেলা হয়। সেই সময় ধারালো কোনও কিছু দিয়ে তাঁরা একে অন্যকে আঘাত করেন। ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর থানার পুলিশ।
Related Posts
ইংরেজবাজারে ক্ষমা চেয়ে ভোট-ভিক্ষা তৃণমূল প্রার্থীর, কটাক্ষ বাম-বিজেপির
দেবাশিস পাল, মালদা : এখনও মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষনা হয়নি। কিন্তু তাতে কি? ভোটের প্রচার ময়দানে বাম…
ফের রাতের শহরে বাইক দুর্ঘটনায় মৃত চালক
ফের রাতের শহরে বাইক দুর্ঘটনার ফলে মৃত্যু হল বাইকচালকের। মৃতের নাম সুমিত প্রসাদ (২৫)। তাঁর বাড়ি নরেন্দ্রপুরে। শুক্রবার ভোর সোয়া…
মুণ্ডা, কৈবর্ত, কুম্ভকার ও সদগোপ সম্প্রদায়ের জন্য নতুন বোর্ড গঠনের ঘোষণা মমতার
পশ্চিমবঙ্গের বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মুণ্ডা (ST), কৈবর্ত…
