রাজস্থানের কোটা শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কোচবিহারের এক ছাত্রের। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অনরণ্য কর্মকার। তাঁর বাড়ি কোচবিহার শহরের বক্সীবাড়ি এলাকায়।
জানা যায়, অনরণ্য দ্বাদশ শ্রেণি পাশ করার পর ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতির জন্য কোটা শহরে কোচিং নিতে গিয়েছিলেন। ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অনরণ্য শনিবার রাতে তাঁর মায়ের সঙ্গে কোটা শহরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। সেই সময় হঠাৎই রেস্তোরাঁটির তিনতলা ভবন ভেঙে পড়ে।আর এরপরেই ঘটে দুর্ঘটনা।
দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা অনরণ্য কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর জখম হন তাঁর মা ও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানাজায়।এই ঘটনায় কোচবিহারের বক্সি বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজস্থানের কোটায় ভবন ধসে মৃত্যু কোচবিহারের ছাত্রের, গুরুতর জখম মা
