রামনবমীর প্রাক্কালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা হাওড়ার সাঁকরাইলে

সুমন আদক, হাওড়া : প্রতি বছরের মতো এবারও রামনবমীর প্রাক্কালে হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত হলো এক বিশাল ও বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা।…

ram rally

সুমন আদক, হাওড়া : প্রতি বছরের মতো এবারও রামনবমীর প্রাক্কালে হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত হলো এক বিশাল ও বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। বুধবার সাঁকরাইলের রাজগঞ্জ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং পরে মানিকপুরের মন্দিরে গিয়ে পুজো-পাঠের মাধ্যমে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

প্রতি বছরের মতো এবারও রামনবমীর প্রাক্কালে হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত হলো এক বিশাল ও বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। বুধবার সাঁকরাইলের রাজগঞ্জ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং পরে মানিকপুরের মন্দিরে গিয়ে পুজো-পাঠের মাধ্যমে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

এই কর্মসূচির আয়োজন করে বিবেকানন্দ সেবা সঙ্ঘ ও সিংহবাহিনী। শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেন, যা নিয়ে আয়োজকদের বক্তব্য— দেবদেবীরা অতীতে অসুর ও অশুভ শক্তি বিনাশের জন্য অস্ত্র ধারণ করেছিলেন, সেই প্রতীক হিসেবেই এই অংশগ্রহণ।

তবে পুরো কর্মসূচি ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও রাখা হয় সতর্ক অবস্থায়।

এই শোভাযাত্রাকে ঘিরে ধর্মীয় আবেগ ও প্রশাসনিক সতর্কতার এক মিশ্র চিত্র উঠে আসে সাঁকরাইলে।