চলন্ত ট্রেনে প্রসব! কাটোয়ায় জিআরপি-আরপিএফের তৎপরতায় রক্ষা পেল মা ও নবজাতক

পশ্চিমবঙ্গের কাটোয়া-আজিমগঞ্জ ডাউন প্যাসেঞ্জার ট্রেনে এক বিরল ও চমকপ্রদ ঘটনা সামনে আসে। যাত্রাপথেই হঠাৎ প্রসব বেদনা ওঠে এক গর্ভবতী মহিলার।…

পশ্চিমবঙ্গের কাটোয়া-আজিমগঞ্জ ডাউন প্যাসেঞ্জার ট্রেনে এক বিরল ও চমকপ্রদ ঘটনা সামনে আসে। যাত্রাপথেই হঠাৎ প্রসব বেদনা ওঠে এক গর্ভবতী মহিলার। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলেও, শেষ পর্যন্ত চলন্ত ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি।

ঘটনার খবর পেয়ে দ্রুত তৎপর হয় কাটোয়া জিআরপি। সাব-ইন্সপেক্টর সুপ্রিয়া মুখার্জি ও তাঁর দুই সহকর্মী ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই প্রস্তুতি নিয়ে প্ল্যাটফর্মে অবস্থান নেন।ট্রেন কাটোয়া স্টেশনে পৌঁছানো মাত্রই জিআরপি ও আরপিএফ কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মা ও সদ্যজাত শিশুকে নামিয়ে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন জিআরপি ও আরপিএফ কর্মীরা।