কালীগঞ্জ বিস্ফোরণে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সোমবার কালীগঞ্জ থানা এলাকায় বিজয় মিছিল থেকে বিস্ফোরণের ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। ভোট গণনার দিন কালীগঞ্জে প্রথম থেকেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মোট ৪৯ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এরপর এলাকা জুড়ে শুরু হয়ে বিজয় উৎসব ও উল্লাস। তার মাঝেই অভিযোগ করা হয় উৎসবের আবহে বোমা ছোড়া হচ্ছিল আর তাতেই ওই ছাত্রীর মৃত্যু হয়। পুলিশ দ্রুত মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের গ্রেফতারে কোনরকম খামতি রাখা হবে না। ঘটনায় দায়ীদের গ্রেফতারের জন্য পুরোদমে অভিযান শুরু হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ”কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগরে বিস্ফোরণে এক চতুর্থ শ্রেণীর কিশোরীর মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে আমার প্রার্থনা ওই পরিবারের সাথে রয়েছে। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *