ভাষা আন্দোলনে যোগ দিতে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, করবেন পদযাত্রা

বাঙালির মাতৃভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া থেকে শুরু করে ভিন রাজ্যে বাঙ্গালীদের হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলে আন্দোলনের সূচনা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।৬ আগস্ট, বুধবার মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর। আরামবাগ -ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মঙ্গলবার মেদিনীপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করেন মমতা। বুধবার ঝাড়গ্রামে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে পদযাত্রায় যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সেজে উঠছে জঙ্গলনগরী ঝাড়গ্রাম। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের পাঁচ মাথার মোড়ে সভামঞ্চ তৈরির কাজ প্রায় সম্পূর্ণ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, এদিন ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করার পাশাপাশি একটি সভাও করবেন মমতা। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করার কথা রাজ্যের প্রশাসনিক প্রধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *