প্রচারে চমক মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণের

দেবাশিস পাল, মালদা : শনিবার ভোট প্রচারে বেড়িয়ে চমক দিলেন মালদার মোথাবাড়ি বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। প্রচার চলাকালীন আগামী দিনের…

দেবাশিস পাল, মালদা : শনিবার ভোট প্রচারে বেড়িয়ে চমক দিলেন মালদার মোথাবাড়ি বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। প্রচার চলাকালীন আগামী দিনের একগুচ্ছ প্রতিশ্রুতিও দিলেন। শনিবার তিনি মালদার বাবলা, ভাগলপুর, হারিয়াঘরে ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবলার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কাজে হাত লাগান। এবং হারিয়াগরে এসে প্রথমে দুর্গা মন্দির খুলে দেন। তারপরে এলাকাবাসীর বাড়ি গিয়ে তাদের কাছে টেনে নেন ও বড়দের শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। ভোট প্রচারের ফাঁকে মোথাবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবী করেন, প্রচারের ময়দানে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি জিতলে প্রথমে মানুষের দাবি শুনে সব রকম সাহায্য করবেন বলেও জানান।