বুধবার সকালে কাকদ্বীপে একটি যাত্রীবোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। দুমড়েমুচড়ে গিয়েছে বাস ও ট্রাকের সামনের অংশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কামারহাট ও কাশিনগরের মাঝের এলাকায়। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাধরপুর থেকে যাত্রী ভর্তি বাসটি কলকাতা আসছিল। কাকদ্বীপের কামারহাট ও কাশিনগরের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের। ধাক্কার তীব্রতায় বাসের ভিতরেই ছিটকে পড়েন যাত্রীরা। নজরে পড়তেই ছুটে যান স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১০ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপ হাসাপাতলে। এদিকে ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। ক্রেনের সাহায্যে বাস ও ট্রাকটিকে সরানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বাস ও ট্রাকটির গতি কত ছিল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যোগাযোগ করা হচ্ছে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে।
Related Posts
জগদ্দলে বেপরোয়া ট্রাকের ধাক্কা ডিভাইডারে, আহত গাড়ির চালক
বি. নাথ : বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেঁয়াজ বোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। ধাক্কার জেরে ঘাতক গাড়িটি…
বেআইনি নির্মাণ ঘিরে বৃদ্ধের মৃত্যু, বিতর্কিত বাড়ি ভাঙার নির্দেশ উত্তর ব্যারাকপুর পুরসভার
বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মণিরামপুরে যে ঘটনায় বৃদ্ধ তুলসীচরণ অধিকারীর মৃত্যু হয়েছিল, সেই ঘটনার পর বিতর্কের…
ভবানীপুরে হাজার হাজার নাম বাদ দেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR বিতর্কে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “হোয়াটসঅ্যাপে ভোটার তালিকা চলছে, রোল অবজারভারদের কোনো কার্যকর…
