গাছের আমপাড়া নিয়ে বিবাদের জেরে নিউটাউনে ভাইয়ের হাতে ভাই খুন।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে নিউ টাউন আকন্দ কিশোরী এলাকার বাসিন্দা সুশান্ত রায় পাশেই তার দাদা প্রশান্ত রায়ের জমিতে থাকা একটি আম গাছ থেকে আম পেড়েছিল। এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের উপর। অশান্তি চরমে পৌঁছয়। ভারী জিনিস দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুশান্ত রায়। পরিবারের লোক তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানাই চিকিৎসাকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ ঘটনার অভিযুক্ত দাদা প্রশান্ত রায় কে আটক করেছে পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি।
তবে গাছের আম পারা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ যার জেরে খুন হতে হল ভাইকে। এই ঘটনায় হতবাক গোটা এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *