মঙ্গলবার নিউটাউন সাহা মার্কেট-এর গেস্ট হাউজে এক মহিলাকে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় মৃতার স্বামীকে আটক করে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ মন্ডল।জানা গিয়েছে ওই গৃহবধূকে খুনের স্বীকারোক্তি দিয়েছে স্বামী বিশ্বজিৎ মন্ডল। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে, অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে তার স্ত্রী ইতিকার মোবাইলে দেখতে পায়। এরপরে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলা হয়। সূত্রের খবর, সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউসে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানায়, তার প্রচুর টাকার প্রয়োজন। মাসে মাসে তাকে ১০ হাজার করে টাকা দিতে হবে। নাহলে তার যা ইচ্ছে তাই করবে। এরপরই বেল্ট গলায় জড়িয়ে স্ত্রীকে বারবার শুধরে যাওয়ার কথা বলেন, অন্যথায় খুনের হুমকিও দেন বিশ্বজিৎ। স্ত্রী বলেন, তোমার যা ইচ্ছা তাই করো। আরও জানা গিয়েছে এরপরই স্ত্রী ইতিকাকে বেল্ট দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে বিশ্বজিৎ। এরপরই নিজেই ১০০ নম্বরে ডায়াল করে ঘটনার কথা জানায় বিশ্বজিৎ। তার নিজের মোবাইলে ভিডিও করে এবং সেখানে জানায় কেন স্ত্রী ইতিককে খুন করেছে সে।নিউটাউন থানার পুলিশ খবর পেয়ে নিউটাউন গৌরাঙ্গ নগর সাহা মার্কেট এর গেস্ট হাউসে যায়। গেস্ট হাউসের তিনতলার ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় বিশ্বজিৎ মন্ডলকে। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের হোসেনপুর। ধৃতকে বুধবার বারাসাত আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
Related Posts
যদি একটু কে.সি নাগের অঙ্ক করতেন ছোটবেলায়! বিজেপির মিথ্যাচার তুলে ধরল দেবাংশু
২১ জুলাই ধর্মতলায় রেকর্ড ভিড় হয় সাধারণ মানুষের। এইবারেও তার ব্যতিক্রম হয়নি। ডিজিটাল মাধ্যমেও এবার রেকর্ড সংখ্যক ভিউয়ার দেখা গিয়েছে…
দুর্গাপুজোর অনুদান ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর।হাতে আর মাত্র ৭৬ দিন। সেপ্টেম্বরের ২৮ তারিখ দেবীর বোধন। পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই…
প্রশাসনের প্রতি আস্থা ফিরছেন ঘরছাড়া মানুষেরা
রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকদের কড়া পদক্ষেপ গ্রহণের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মুর্শিদাবাদ…
