পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! শুধু মাত্র সন্দেহের বশেই বধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।নিউটাউন সাহা মার্কেট এর গেস্ট হাউজে এই মহিলাকে খুনের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, তাদের কাছে ১০০ নম্বর ডায়ালে ফোন যায় যে নিউটাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউজে স্বামী তার স্ত্রীকে খুন করেছে। খবর পেয়ে তড়িঘড়ি ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ তড়িঘড়ি অভিযুক্ত ব্যক্তির মোবাইল নাম্বার ট্রাক করে পালানোর আগেই তাকে নিউটাউন এলাকা থেকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পরকীয়া সন্দেহে তার স্ত্রীর সাথে গেস্ট হাউজে ঝামেলা হয়। এর পরেই শ্বাস রোধ করে খুন করা হয়। গতকাল এই গেস্ট হাউজে এসেছিলেন তারা। ইকোপার্ক ঘুরতে এসেছিলেন। নিউটাউন থানার পুলিশ স্বামীকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে খবর মৃতার নাম ইতিকা মন্ডল। স্বামীর নাম বিশ্বজিৎ মন্ডল। তারা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
Related Posts
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংলাপ কর্মসূচি, উপস্থিত জয়নগরের বিধায়ক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে জয়নগর বিধানসভার ফুটিগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে…
ফের রাতের শহরে বাইক দুর্ঘটনায় মৃত চালক
ফের রাতের শহরে বাইক দুর্ঘটনার ফলে মৃত্যু হল বাইকচালকের। মৃতের নাম সুমিত প্রসাদ (২৫)। তাঁর বাড়ি নরেন্দ্রপুরে। শুক্রবার ভোর সোয়া…
কড়া নজরদারিতে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা
বি. নাথ : কড়া নজরদারিতে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই…
