মথুরাপুরে বিজেপির বুথ বিজয় অভিযান

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : বিজেপির বুথ বিজয় অভিযান শুরু হলো মথুরাপুরে।বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দীঘি ৬ নং মন্ডলের উদ্যোগে শনিবার বিজেপির মথুরাপুর জেলা অফিসে হয়ে গেল বুথ বিজয় যাত্রা অভিযান। এদিন এই কর্মসূচিতে দলের পক্ষ থেকে বিভিন্ন বুথের সক্রিয় কর্মীদের সম্বর্ধনা জানানো হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার কার্যকরী সদস্য সুব্রত হালদার, মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক নির্মল মণ্ডল, রায়দীঘি বিধানসভা ইনচার্জ বিকাশ সরদার সহ দলের একাধিক কর্মকর্তা ও কর্মী সমর্থকগন।এ দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতন।এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বরা জানান, বুথ বিজয় অভিযানের মূল উদ্দেশ্য হল বুথ স্তরের দলীয় কর্মীদের আরও শক্তিশালী ও সংগঠিত করা।বুথ যদি শক্তিশালী হয়, কর্মীরা যদি মজবুত থাকে, তাহলে দলকে জেতানো সহজ কাজ হবে। বুথই সংগঠনের মেরুদণ্ড। সেই লক্ষ্যেই সারা রাজ্যজুড়ে বুথ ভিত্তিক কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে।এবারের বিধানসভা নির্বাচনে রায়দিঘীতে জয় নিশ্চিত বলে ও এদিন জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *