ব্যারাকপুর হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক

বি. নাথ : কলকাতার হেড পোস্ট অফিসে ইমেল আছে বোমাতঙ্কের। খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ-সহ বম্ব স্কোয়াডের আধিকাররিক। হেড পোস্ট অফিস থেকে সমস্ত কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তল্লাশি চালানো হয়। পোস্ট অফিসের আশেপাশে-ও তল্লাশি অভিযান চালানো হয়। যদিও তল্লাশিতে বোমার খোঁজ মেলেনি। ডিসি সেন্ট্রাল ইন্দ্রপ্রদন ঝা বলেন, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। ব্যারাকপুর হেড পোস্ট অফিসে কোন ইমেইল আসেনি। বোমাতঙ্কের ইমেইল পৌঁছয় কলকাতার হেড পোস্ট অফিস। যেহেতু ব্যারাকপুরে পোস্ট অফিস পাসপোর্ট আদান-প্রদান হয়। তাই বাড়তি সতর্কতা হিসাবে পুলিশের তরফ থেকে এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *