দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার জগন্নাথ মন্দিরের সামনের খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি এলাকাতেই বসবাস করতেন এবং সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিন সকালে খালে দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আনন্দপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি হত্যা না আত্মহত্যা—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মৃত ব্যক্তি স্বাভাবিকভাবে খালে পড়ে গিয়েছিলেন, না কি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে—এই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। খাস কলকাতায় এক অভিজাত আবাসনের পাশের খাল থেকেই দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তদন্তে স্বচ্ছতা আনতে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
Related Posts
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ইলামবাজারের অনুষ্ঠান থেকে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার, বীরভূমের ইলামবাজারের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । সরাসরি প্রশ্ন…
মুখ্যমন্ত্রীর নির্দেশ, জগন্নাথধাম থেকে প্যাকেট প্রসাদ দিনভর বিলি হল রাজারহাটে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদ্ঘাটনের সময় গতকাল বলেছিলেন, ‘’আমি মনে করি, এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল…
”বিজেপি-সিপিএমের কথা বলার অধিকার নেই” বিরোধীদের নিশানা কুণাল ঘোষের
সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার চাকুরিজীবী। এবার চাকরিহারাদের হয়ে পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।…
