হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্কে মিলল কিশোরের দেহ

বিশ্বজিৎ নাথ : বুধবার রাতে হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওইদিন রাতে স্থানীয়রা ট্যাঙ্কের মধ্যে কাঁচা লাইনের বাসিন্দা পবন যাদবের মৃতদেহ দেখতে পায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের বাবা ওই জুটমিলের শ্রমিক। প্রসঙ্গত, এর আগেও ওই ট্যাঙ্কের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় কাউন্সিলর অশোক যাদব বলেন, ওটা হুকুমচাঁদ জুটমিলের মলের ট্যাঙ্ক ছিল। ওই কিশোর হয়তো মলত্যাগ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়েছে। তাঁর অভিযোগ, আগে ওখানে নিরাপত্তারক্ষী নজরদারি করতো। পরবর্তীকালে ওখান থেকে নিরাপত্তারক্ষী মিল কতৃপক্ষ উঠিয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *