বি. নাথ : দোল খেলা শেষে মঙ্গলবার বিকেলে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্মেন্ট কলোনির বাসিন্দা দুই ভাই সৈকত নন্দী ও সৌরভ নন্দী এবং তাঁদের এক সম্পর্কের বোন দীপশিখা রজক ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বৃহস্পতিবার বেলায় ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাট থেকে দীপশিখার দেহ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার বেলায় হালিশহরে গঙ্গায় বড় ভাই সৈকতের দেহ ভাসতে দেখে এন ডি আর এফ। ভাটপাড়া বলরাম সরকার ঘাটে দেহ আনলে পরিবারের লোকজন সৈকতের দেহ শনাক্ত করেন। এদিন দুপুরে নোয়াপাড়া থানার গারুলিয়া কেবিল গঙ্গার ঘাট থেকে পুলিশ সৌরভ নন্দীর দেহ উদ্ধার করেছে। আরেকজন ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা সৌরভ সরকারের দেহ ব্যারাকপুর ধোবিঘাটের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে। একাদশ শ্রেণীর ছাত্র সৌরভ সরকার ওই তিনজনকে বাঁচাতে গিয়ে গভীর জলে তলিয়ে গিয়েছিল।
ভাটপাড়ায় গঙ্গার ঘাট থেকে নিখোঁজ তিনজনের দেহ উদ্ধার
