শুভেন্দুকে চোর চোর স্লোগান, জুতো দেখালেন বিএলও-রা

সপ্তর্ষি সিংহ : মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রবেশের মুখেই দফতর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উপস্থিত ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যদের একাংশ শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেন, সব ছবি তোলা থাকছে, মে মাসের পর দেখা হবে।
বিক্ষোভকারীদের দাবি, দিনের পর দিন তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থান ও আন্দোলন চালিয়ে গেলেও তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, দফতরের দরজা বন্ধ রাখা হয়েছে। কিন্তু শুভেন্দু আসতেই তাকে সাদরে দফতরের ভিতরে প্রবেশ করানো হয়েছে। পাশাপাশি বিএলওরা আর জানান, শুভেন্দুকে তারা চোর বলেই মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *