দেবাশিস পাল, মালদা : রাজ্যে আরও এক বিএলও-র মৃত্যু। এসআইআর-এর চাপে আজ, শুক্রবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকালে মৃত্যু হয় আবুল বরকত নামে ওই স্কুল শিক্ষক বিএলও-র। আবুল সুজাপুর বিধানসভার বামুনগ্রাম ১৫৩ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন। মৃতের আত্মীয়দের অভিযোগ ওই বুথে ৫৭৯ জনের নাম বিচারাধীন এসেছে। তাদের নথি-তথ্য-প্রমাণ কীভাবে বিচারকদের বোঝাবেন সেই নিয়েই চাপে ছিলেন আবুল। অভিযোগ, যে সমস্ত ভোটারদের নাম বিচারাধীন রয়েছে তারা বাড়িতে এসেও হুমকি বিএলও আবুলকে। সারারাত বসে কাজ করতে হত তাকে। যার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং আজ সকালে মৃত্যু হয় আবুল বরকত নামে ওই শিক্ষক-বিএলও-র।
ফের এসআইআর-এ কাজের চাপে মৃত্যু বিএলও-র
