
উত্তর ২৪ পরগনা:
রাজ্যে কর্মসংস্থানের অভাব ও শিক্ষিত যুবক-যুবতীদের বেকারত্বের অভিযোগ তুলে সরব হল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার কাঁচরাপাড়া কলেজ মোড়ে একটি অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজেপি যুব মোর্চা জানিয়েছে, রাজ্যজুড়ে যোগ্য প্রার্থীরা পড়াশোনা শেষ করার পরও ঘরে বসে আছেন, কিন্তু কর্মসংস্থানের কোনো দিশা নেই। সেই পরিস্থিতির প্রতিবাদে এদিনের কর্মসূচি করা হয়েছে।
কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিশেষ লিফলেট, যা কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা সেখানে সই করে নিজেদের কর্মসংস্থানের দাবি জানান। সই করা সেই কাগজগুলো একটি নির্দিষ্ট ব্যালট বক্সে জমা করা হয়।
বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগৃহীত স্বাক্ষর সম্বলিত ব্যালট বক্স সরাসরি পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যাতে রাজ্যের যুব সমাজের সমস্যার দিকে দৃষ্টি দেওয়া যায়।
