বিজেপি শাসিত মধ্যপ্রদেশে HPV টিকা নিয়ে বিতর্ক, টিকা নেওয়ার পর অসুস্থ ৫ কিশোরী

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে HPV টিকাকরণকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র সরকারের দেশব্যাপী টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন কিশোরীকে HPV টিকা দেওয়া হয়েছিল। এরপরই ৫ কিশোরী অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে

রবিবার টিকা নেওয়ার পর তাদের মধ্যে বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে তাদের দাবরা সিভিল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে পাঁচজনই স্থিতিশীল

অভিভাবকদের অভিযোগ

অভিভাবকদের অভিযোগ, স্থানীয় এক আঙ্গনওয়াড়ি কর্মী আগাম কোনও নোটিস না দিয়েই টিকা দেন। ফর্মে সই করানোর সময় বিয়ের সহায়তা ও বিভিন্ন সরকারি সুবিধার কথা বলা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তারা।

নিয়ম নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার আগে অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এই ঘটনায় সেই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয় স্তরে তদন্তের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *