ছত্তিশগড়ে ৮ কোটি টাকার আফিম চাষ, গ্রেফতার বিজেপি নেতা বিনায়ক তামরাকার

ছত্তিশগড়ের দুর্গ জেলায় প্রায় ৫ একর জমিতে অবৈধ আফিম চাষের অভিযোগে বিজেপি নেতা বিনায়ক তামরাকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) তাকে তার দুই সহযোগীসহ আটক করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আফিমের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

জানা গেছে, ৫৮ বছর বয়সী বিনায়ক তামরাকার বিজেপির কৃষক শাখায় রাইস মিল প্রসেসিং কাজের রাজ্য সমন্বয়ক হিসেবে যুক্ত ছিলেন। গ্রেফতারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিজেপি থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি সামনে আসে যখন প্রাক্তন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ওই খামার পরিদর্শন করে আফিম চাষের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্গ জেলার সমোদা, ঝেনঝারি এবং সিরসা গ্রামের মাঝামাঝি এলাকায় ওই আফিম চাষ করা হচ্ছিল। যদিও ভূপেশ বাঘেল দাবি করেছেন জমিটি তামরাকারের, তবে পুলিশ এখনও জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *