লখনউ/আলিগড়: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড় জেলায় বিজেপির এক প্রবীণ নেতা হেমন্ত গর্গ-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, ব্যক্তিগত বিবাদের জেরে তিনি এক প্রতিবেশীর বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমন্ত গর্গের ছেলের সঙ্গে প্রতিবেশীর কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই বিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় হেমন্ত গর্গ ঘটনাস্থলে এসে প্রতিবেশীর বুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখান।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। পরে বিজেপি নেতা হেমন্ত গর্গকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই হেমন্ত গর্গের ছেলে পলাতক রয়েছে। তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
