একুশের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বিতান ও ঝন্টুর পরিবার

একুশের সভামঞ্চে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বৃদ্ধ বাবা-মা। এদিন মুখ্য়মন্ত্রী তাঁদের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। বিতানের বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন ফান্ড ও স্বাস্থ্য় সাথী কার্ডের ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী। বিতানের বয়স্ক বাবা-মাকে হাত ধরে বের করে আনতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। কর্মসূত্রে স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকতেন আমেরিকায়। তাঁর স্ত্রী সোহিনী বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ করেছিলেন প্রয়াত বিতানের দাদা বিভু অধিকারী। কলকাতা বিমানবন্দরে সোহিনীরা নামার পরই সেই সন্ধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। কিন্তু সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। বিতানের ছেলের পড়াশোনার দায়িত্ব নেন শুভেন্দু।

বিতানের দাদা দাবি করেছিলেন, সরকারের তরফ থেকে যদি কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, সেটাও পাওয়ার অধিকার বিতানের বৃদ্ধ মায়ের। এবিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি সোহিনী। পরে সোহিনীকে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি দেয় ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *