নিজস্ব : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন। জন্মদিন পালন করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে ফেরার পথে রাস্তায় জৌগ্রামে তাঁরা জেলা সভাপতি রবীন্দ্রনাথকে দাঁড় করিয়ে জন্মদিন পালন করলেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, সহ-সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি মণ্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, প্রধান মল্লিকা মণ্ডল, রমজান শা, রমেন্দ্রনাথ কোনার, শ্যামল চক্রবর্তী-সহ অন্যরা। জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথকে সাঁইবাবার একটি ছবি, ফুল উপহার হিসাবে তুলে দেওয়া হয়। কাটা হয় কেক। মেহেমুদ খাঁন বলেন তাঁদের রাজনৈতিক অভিভাবকের আজ জন্মদিন। তাঁকে প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে তিনি বলেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে আবার ১৬টি আসনেই জয়লাভ করবেন।
বিধায়কের জন্মদিন পালনে নেতৃত্ব
