বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় জয়নগরে বিপ্লব দেব

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি ১লা মার্চ থেকে রাজ্য জুড়ে পরিবর্তন সংলল্প যাত্রা শুরু করেছে।২ রা মার্চ মথুরাপুরে এই যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।রাজ্যের ২৯৪ টি বিধানসভা এলাকায় এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ ঘুরছে। শুক্রবার এই রথ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলায় ঘোরে।শুক্রবার বেলায় জালাবেড়িয়া আশ্রমের রামেশ্বরম শিবমন্দিরে পূজা অর্চনার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রা সূচনা হয়।শুক্রবার এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব,ফাল্গুনী পাত্র, জয়নগর সাংগঠনিক জেলার জেলা সভাপতি উৎপল নস্কর সহ আরো অনেকে।এদিন জালাবেড়িয়ার রামেশ্বরম মন্দির থেকে এই যাত্রা জামতলা হয়ে সিকিরহাট মনিরতট হয়ে প্রিয়নাথের মোড় দিয়ে পদুয়ার মোড় হয়ে ময়দা যুবক সংঘের মাঠে এক জনসভায় অংশ নেয়।এদিন ময়দা কালীবাড়ির মন্দিরে পুজো দেন বিপ্লব দেব।এদিন ময়দার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃনমূল কংগ্রেসের সরকারের কঠোর সমালোচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।এদিন ময়দার জনসভা সেরে এই রথ বুড়োরঘাটের উপর দিয়ে জয়নগর থানার মোড়ের উপর দিয়ে বহড়ু হয়ে দক্ষিন বারাশতের মোড় হয়ে মগরাহাটের আতাসুরা মিশন মাঠে জনসভার মধ্যে দিয়ে চাকদহের উপর দিয়ে জুলপিয়ায় গিয়ে এদিনের পরিবর্তন পরিকল্পিত যাত্রা শেষ করে।এদিনের এই পরিবর্তন সংকল যাত্রার রথ দেখতে রাস্তার দুধারে পুরুষ ও মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *