বেলঘরিয়ায় ₹৭০ কোটি টাকার জাল নোট চক্র ফাঁস, নেপাল–বাংলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৭

কলকাতার বেলঘরিয়ায় বড়সড় জাল নোট চক্র ভেঙে দিল নেপাল পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযান। এই অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে এক দম্পতিও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে একটি ফ্ল্যাট থেকে প্রায় ₹৭০ কোটি টাকার সমমূল্যের উচ্চমানের জাল ₹৫০০ নোট উদ্ধার করা হয়েছে।তদন্তকারীরা জানান, ওই ফ্ল্যাটে লোহার ট্রাঙ্কের মধ্যে বিপুল পরিমাণ জাল নোট লুকিয়ে রাখা ছিল। ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই সন্দেহজনক পার্টি ও উচ্চপ্রোফাইল যাতায়াতের জন্য পরিচিত ছিল বলে স্থানীয় সূত্রে খবর।অভিযানে জাল নোট ছাড়াও ১২টি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ মনে করছে, এই চক্রটি একটি বড় আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে।তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই দম্পতি ২০২৪ সালে নেপাল সফরে গিয়েছিলেন, এবং সেখান থেকেই সম্ভবত জাল নোট পাচারের নেটওয়ার্কের সঙ্গে তাদের যোগাযোগ তৈরি হয়।পুলিশের প্রাথমিক অনুমান, এই জাল নোটগুলি পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। বিশেষ করে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাল টাকার প্রবাহ বাড়ানোর চেষ্টা হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারীদের।এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও কোনও আন্তর্জাতিক সিন্ডিকেট বা পাচার নেটওয়ার্ক জড়িত আছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *