বারুইপুর থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক পাচারকারী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বারুইপুর পোস্ট অফিস থেকে গ্রেপ্তার এবার আন্তর্জাতিক এক পাচারকারী।ধৃতের নাম মিনাতুল্লাহ নেগাবন।বাড়ি ঢোলাহাট থানার উত্তারাবাদ এলাকায়। শাড়ির ভাঁজে মধ্যে পাখির পালক চিনে পাচারের আগে মঙ্গলবার বারুইপুর পোস্ট অফিস থেকে গ্রেফতার করা হয় মিনাতুল্লাহকে।৪১ টি প্যাকেটে করে সে মাছরাঙ্গার পালক পাচার করছিলো। এত পরিমান মাছরাঙার পালক সে কোথায় পেল তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ।পুলিশি জেরায় সে জানায় বিহার থেকে এই পালকগুলো সে নিয়ে এসেছে। পুলিশ সূত্রে খবর বড় বড় প্যাকেটে পোস্ট অফিস মারফত শাড়ি পাঠাবে বলে নিয়ে এসেছিল অভিযুক্ত। এর পরেই তার প্যাকেট দেখে সন্দেহ হয় পোস্ট অফিসের কর্মীদের।তারা প্যাকেট খুলে দেখাতে বলতেই সে সেখান থেকে পালাতে যায় আর তখনই তাকে ধরে ফেলে অন্যান্য কর্মীরা। এরপর খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে।খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে ঘটনার স্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *