বাংলাদেশে এখনও ১.২৫ কোটি হিন্দু রয়েছেন, ঐক্যের ডাক RSS প্রধান মোহন ভাগবতের

নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি ২০২৬:ভারতের স্বেচ্ছাসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর প্রধান মোহন ভাগবত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে এখনও প্রায় ১.২৫ কোটি হিন্দু বসবাস করছে এবং তাঁদের উচিত ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও নিরাপত্তার জন্য অবস্থান নেওয়া’।

ভাগবত মুম্বাইয়ে আয়োজিত ‘সংঘের শতবর্ষের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক বক্তৃতামালায় এই মন্তব্য করেন। তাঁর বক্তব্যে তিনি বলেছেন, অত্যাচার বা সমস্যার সম্মুখীন হলে পিছু হটবার বদলে একত্রিত হয়ে লড়াই করলে পরিস্থিতি বদলে যাবে এবং বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের সহায়তা তারা পেতে পারে

ভাগবতের মতে, বাংলাদেশে হিন্দু সংখ্যা এখনও ব্যাপকভাবে রয়েছে, তাই তারা রাজনৈতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা নিতে পারবে—তবে এর জন্য তাদের মধ্যে দৃঢ় একতা ও সমন্বয় থাকা দরকএই মন্তব্যটি আসে এমন এক সময়ে যখন প্রতিবেশী দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসার খবর সম্প্রতি বেশ সংবেদনশীল আলোচনা সৃষ্টি করেছে। এতে ভাগবত হিন্দু সম্প্রদায়ের ঐক্যের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *