রাত পোহালেই ভোট, তার আগেই মিরপুরে সাদা-কালো পোস্টারে ছেয়ে গেল এলাকা

রাত পোহালেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে রাজধানী Dhaka-র মিরপুর এলাকায় নজর কেড়েছে এক ভিন্ন ছবি—সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে প্রায় গোটা এলাকা।নির্বাচনী বিধি মেনে দেয়াল পোস্টার ও ব্যানার রাখতে হচ্ছে কেবল সাদা-কালোতে। ফলে প্রার্থীরা দড়ি টানিয়ে তাতে পোস্টার ঝুলিয়ে প্রচার চালাচ্ছেন। রঙিন পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকায় প্রচারের চেহারায় এসেছে একরঙা শৃঙ্খলা।তবে নিয়ম অনুযায়ী, প্রার্থীরা তাঁদের নির্দিষ্ট নির্বাচনী এলাকায় রঙিন বিলবোর্ড ব্যবহার করতে পারেন। কিন্তু সাধারণ পোস্টার বা ব্যানারের ক্ষেত্রে রঙের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।ভোটের আগের দিন তাই মিরপুরে রাজনৈতিক উত্তাপ থাকলেও চোখে পড়ছে নিয়ন্ত্রিত ও বিধিনিষেধ মেনে চলা প্রচার। এখন দেখার, ব্যালট বাক্সে শেষ কথা বলেন কাদের পক্ষে ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *