বাংলাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ আওয়ামী লীগ-কে ছাড়াই উত্তেজনাপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯টি আসনে ভোট শুরু হয়েছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।
প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভোট দিয়েছেন। তিনি বলেন, “আজ নতুন বাংলাদেশের সূচনা হোক।”
গুলশানে ভোট দেন তারেক রহমান, যিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে লড়ছেন। তাঁর বক্তব্য, “মানুষ ভোটকেন্দ্রে এলে কোনও ষড়যন্ত্র সফল হবে না।
”বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রধান শফিকুর রহমান বলেন, “এই ভোটে নতুন অধ্যায়ের শুরু হোক।”
এদিকে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে ব্যালটে ছাপ মারা হয়েছে এবং কারচুপি চলছে।প্রায় ১২ কোটি ৭০ লক্ষ ভোটার ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট দিচ্ছেন। মূল লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) ও জামায়াত-সমর্থিত জোটের মধ্যে।
