ট্যাঙ্কার ও কন্টেইনারের সংঘর্ষ বাগনানে জাতীয় সড়কে

হাওড়ার বাগনান থানা এলাকার আশারিয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে। একটি গ্যাসবাহী ট্যাঙ্কার ও একটি কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি কোলাঘাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে কন্টেইনারটি কলকাতামুখী লেনে আসছিল। আচমকাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে। এর ফলেই দু’টি গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। এই ঘটনার জেরে কলকাতামুখী লেনে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

জানা গিয়েছে, কন্টেইনারের চালক গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *