নিজস্ব : ক্লগস। এই নামটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত না হলেও এই শ্রেণির জুতো কম-বেশি আমরা অনেকেই পরে থাকি। শীতকালটুকু বাদ দিলে বছরের প্রায় সবসময়ই ‘ক্লগস’ জাতীয় জুতো আমরা ব্যববার করি। সামনেটা ঢাকা। পিছনে একটা ফিতে। এই ধরনের জুতোর দাম যেমন কয়েক হাজার টাকা হয় তেমনই ব্র্যান্ড ছাড়া নিলে কয়েকশ’র মধ্যে বাজেট ফ্রেন্ডলিও হয়। পরতেও বেশ আরাম। কিন্তু ক্ষতিকর দিকটি প্রসঙ্গে আমাদের অনেকেরই জানা নেই। ক্ষতিকারক কেন? কারণ এই ক্লগস জাতীয় জুতো তৈরি করতে যে ধরনের কাঁচামাল বা ম্যাটিরিয়াল ব্যবহার করা হয় অত্যন্ত ক্ষতিকর।
একটা নির্দিষ্ট সময় পর এগুলো অত্যন্ত ব্যাপক পরিমাণে মাইক্রোপ্লাস্টিক নির্গত করে যা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, এমনকি মানবদেহেও প্রবেশ করে।
প্লাস্টিকের এই জুতাগুলোকে ফ্লেক্সিবল বানানোর জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদান যেমন: phthalates (DEHP, DiBP) মানবদেহে প্রবেশ করে Hormone disruptor হিসেবে কাজ করে। সূর্যের তাপে যখন এই জুতাগুলো উত্তপ্ত হয়ে যায় তখন আরো ভয়ঙ্করভাবে মাইক্রোপ্লাস্টিকের নির্গমন হয়। পুরুষের ইনফার্টিলিটি এবং নারী-পুরুষ উভয়ের হরমোনাল ইমব্যালেন্সের জন্য দায়ী মাইক্রোপ্লাস্টিক সরাসরি এই জুতার মাধ্যমেই শরীরে প্রবেশ করে।
ক্ষতি এড়াতে বর্জন করুন ক্লগস
