দীঘা জগন্নাথ ধামের ছবি– মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের শহর দীঘা। সেই দীঘা সৈকতেই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে গড়ে উঠেছে জগন্নাথ মন্দিরে। এবারই সেখানে প্রথমবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী রথযাত্রা্র আগে ঘরে ঘরে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ ধামের ছবি এবং প্রসাদ।সেই ছবি সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভাযর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপহার স্বরূপ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে |এই ছবি পেয়ে মুখ্যমন্ত্রী আপ্লুত এবং আনন্দিত। নবনির্মিত মন্দিরের এক আলোকিত সন্ধ্যাকালীন অপরূপ দৃশ্য এই ছবিতে ধরা পড়েছে।ছবিটি যিনি তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র সাংবাদিক সুবল সাহা। তিনিও মুখ্যমন্ত্রীর আশীর্বাদ গ্রহণ করলেন । এদিন অধ্যক্ষের ঘরে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ,দমকল মন্ত্রী সুজিত বসু, বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ এই ছবির ভূয়ষি প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী স্পিকারকে অনুরোধ করেন বিধানসভার সব বিধায়কে এই ছবি উপহার দেওয়ার জন্য।একইসঙ্গে বিধানসভার লাইব্রেরী,আলিপুর জেল মিউজিয়াম এবং নবান্নে এটি প্রদর্শিত হবে বলে মুখ্যমন্ত্রী জানান | উল্লেখ্য ছবিটি কয়েকদিন আগে গগনেন্দ্র প্রদর্শশালায় প্রদর্শিত হয়েছিল এবং সকলেই ছবিটির প্রশংসা করেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *