সরকারি জায়গায় বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে গ্রেফতার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এবার সরকারি জায়গায় বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে গ্রেফতার এক জয়নগরে।বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে জয়নগর থানার হাজির মোড় এলাকায় সরকারি জায়গায় বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগ আসছিল পুলিশের কাছে।আর তাই জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম শুক্রবার রাতে জয়নগর থানার হাজির মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃত ব্যক্তির নাম রামিজ রাজা সেখ(২০),বাড়ি জয়নগর থানার কাশিপুর এলাকায়।ধৃতের কাছ থেকে একটি মাটি বোঝাই ম্যাজিক গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *