হুমায়ুনের বাবরি ভেঙে দেওয়ার হুমকি অর্জুনের

বি. নাথ : তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙায় বুধবার থেকে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাবরি মসজিদ নির্মাণের কাজ। এদিন পবিত্র কোরান পাঠের মধ্য দিয়ে মসজিদ নির্মাণ কার্যের সূচনা হয়। মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা হুমায়ুন কবীর জানান, আগামী দু’ বছরের মধ্যেই মসজিদ নির্মাণ সম্পন্ন হবে। যদিও বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বেজায় চটেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোরান পাঠ অপরাধ নয়। কিন্তু কোরান পাঠের মধ্য দিয়ে বাবরের নামাঙ্কিত মসজিদ নির্মাণ অপরাধ। তাঁর হুঁশিয়ারি, নির্মিত মসজিদটিকে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *