যারা দেশের নাগরিক নন, তাদের জন্য ধরনা, মমতাকে কটাক্ষ অর্জুনের

বি. নাথ : এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ধর্ণাকে তীব্র কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের ধানকল মোড় এলাকায় ‘গৃহ সম্পর্ক’ অভিযানে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, যারা দেশের নাগরিক নন, মমতা ব্যানার্জি তাদের জন্য ধরনায় বসেছেন। তাঁর দাবি, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে বাংলাদেশী রোহিঙ্গা, মুসলমানদের হাতে তুলে দিতে চাইছেন। গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে তাঁরা মানুষের কাছে এটাই তুলে ধরছেন। তাঁর দাবি, গত ১৫ বছর মমতা ব্যানার্জি বাংলাকে শ্মশানে পরিণত করেছেন। বাংলায় কর্মসংস্থান নেই। বাংলায় শিল্প নেই। উন্নয়নের নামে এখানে তোলাবাজি চলছে। উক্ত গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে, জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং, ভারতীয় জনতা মজদুর মঞ্চের জগদ্দল বিধানসভা কেন্দ্রের সাধারণ সম্পাদক সুকমল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর পল্লবী কুন্ডু, বিপ্লবকুমার ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *