বাংলা থেকে বিদায় নেবে দুর্নীতিগ্রস্ত সরকার, মত অর্জুন সিংয়ের

বি. নাথ : চিরাচরিত রীতি মেনেই বুধবার হোলি উৎসবে মাতলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মূলতঃ হোলি উৎসবের দিন শিল্পাঞ্চলের সমস্ত জুটমিল বন্ধ থাকে। শ্রমিক মহল্লার মানুষজন ঘটা করেই এই উৎসব পালন করেন। ব্যারাকপুরের বাহুবলী নেতা অর্জুন সিং-ও প্রতি বছরের মতো দলীয় কর্মীদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন। হোলি উৎসবে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলা থেকে এবার দুর্নীতিগ্রস্ত সরকার বিদায় নেবে। তাঁর অভিযোগ, ভোট এলেই মমতা ব্যানার্জি বাঙালি অস্মিতার কথা বলেন। অথচ রাজ্যসভার প্রার্থী করার ক্ষেত্রে দেখা গেল ভিন রাজ্যের দুজনকে প্রার্থী করা হল। তাঁর দাবি, ব্যারাকপুরে তৃণমূল বিজেপিকে নিশানা করে না। তাঁকে নিশানা করে। এটা তাঁর বাড়তি পাওনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *