বি. নাথ : নির্বাচনী আচরণবিধি জারির পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। রবিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভাটপাড়ার ২৯ নম্বর ওয়ার্ডে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গিরিশ পার্কে একাধিক বাসে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তিনি সূর চড়ালেন। তাঁর দাবি, বাংলায় পুলিশ নিরেপক্ষ নয়। বাংলার পুলিশ দলদাসে পরিণত হয়েছে। ব্রিগেডে রেকর্ড সংখ্যক ভিড় নিয়ে তাঁর মন্তব্য, এটা পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।বাংলার মানুষ পরিবর্তন চাইছে। প্রসঙ্গত, এদিন বিজেপির তরফে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ভাটপাড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে গৃহসম্পর্ক অভিযান করা হয়। হিন্দুস্থান কলোনির মোড় গৃহসম্পর্ক অভিযান শুরু হয়ে ওই ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। উক্ত গৃহসম্পর্ক অভিযানে এদিন হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে, জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং, প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস, সুতপা মন্ডল, বিপ্লব কুমার ঘোষ, জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা মজদুর মঞ্চের সাধারণ সম্পাদক সুকমল ঘোষ, দোলা শীল, টিঙ্কু দাস, অভিজিৎ দাস প্রমুখ।
নির্বাচনী আচরণবিধি জারির পর তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবেনা, দাবি অর্জুনের
