‘যুব সাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া কাল থেকেই, হাওড়াতেও প্রস্তুতি তুঙ্গে

সুমন আদক : বাংলায় রাজ্য সরকারের উদ্যোগে ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে প্রতি মাসে মাধ্যমিক পাশ কর্মহীনদের ১,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া আজ ১৫ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে শুরু হতে চলেছে। ক্যাম্প চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝে শুধু ২২ ফেব্রুয়ারি রবিবার ছুটির দিন ‘যুব সাথী’ ক্যাম্প বন্ধ থাকবে। হাওড়া জেলাতেও প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় ক্যাম্প খোলা হচ্ছে। এরমধ্যে দক্ষিণ হাওড়া বিধানসভার ৮টি ওয়ার্ডের এই প্রকল্পের কাজ হবে বেতাইতলার ৬ নম্বর বরো অফিস সংলগ্ন হাওড়া পুরসভার ‘সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি’ থেকে। রবিবার প্রকল্পের কাজ শুরুর আগে শনিবার ওই ক্যাম্প ঘুরে যাবতীয় ব্যবস্থাপনা পরিদর্শন করেন হাওড়া পুরসভার বিদায়ী প্রশাসকমন্ডলীর উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *