মুকুল রায়ের প্রয়াণে শোক অনুব্রতর

কাজী আমিরুল ইসলাম : মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। বলেন, মুকুল রায়কে তিনি নিজের দাদার মতো ভালবাসতেন। একসঙ্গে কংগ্রেসে ১৯৮০ সাল থেকে রাজনীতি করেছেন। পরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে একসঙ্গে পথচলা। তিনি জানান, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে মুকুল রায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে কৌশল নির্ধারণ—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। দলের চাণক্য ছিলেন মুকুলদা। তাঁর অবদান কখনও ভোলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *