সপ্তর্ষী সিংহ : পশ্চিমবঙ্গে সনাতনীদের দেবদেবীর মুর্তি ও মন্দিরের উপর জেহাদি হামলার ঘটনা নতুন নয়। এই ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে। এবারের ঘটনা নন্দীগ্রামে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া ১২২ নম্বর বুথে শ্রীরাম নবমী পুজো উপলক্ষে ভেটুরিয়া বাসস্ট্যান্ডে শ্রী রামের মূর্তি তৈরির কাজ চলছিল। কাজও প্রায় শেষের মুখে। কিন্তু গতকাল, শনিবার রাতের অন্ধকারে কিছু জেহাদি এসে প্রভু রামচন্দ্রের মুর্তির মাথা কেটে নিয়ে চলে যায় বলে অভিযোগ শুভেন্দুর। সনাতনীদের আস্থা ও বিশ্বাসের উপর এই জেহাদি আক্রমণ রাজ্যে বেড়েই চলেছে শুধুমাত্র মমতার সরকারের তোষণের রাজনীতি এবং মমতা প্রশাসনের নির্লজ্জ নিষ্ক্রিয়তার কারণে। অবিলম্বে এই সরকারকে বিদায় জানানো।



