ফের রাতের শহরে বাইক দুর্ঘটনায় মৃত চালক

ফের রাতের শহরে বাইক দুর্ঘটনার ফলে মৃত্যু হল বাইকচালকের। মৃতের নাম সুমিত প্রসাদ (২৫)। তাঁর বাড়ি নরেন্দ্রপুরে। শুক্রবার ভোর সোয়া ৩টে নাগাদ এই বাইক দুর্ঘটনাটি ঘটে আলিপুর থানার ডি এল খান রোডে ধনধান্য অডিটোরিয়ামের সামনে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,বাইকচালক ও আরোহীরা বিনা হেলমেটে যাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা দেয় বাইকটি। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় বাইকচালক ও দুই আরোহী সহ মোট তিনজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চালক সুমিত প্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে একজন বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শৈলেশ গিরি নামে অপর আরোহী চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *